মোস্তাফিজকে সরাসরি চুক্তিতে নিলো লাহোর

বাংলা ডেস্ক: আইপিএল থেকে বাদ পড়ে এবার পাকিস্তান সুপার লিগ তথা পিএসএলে খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। নিলামের আগে তাকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। সামাজিক যোগাযোগমাধ্যমে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে তারা।
অবশ্য এর আগেও লাহোরে খেলেছিলেন মোস্তাফিজ। ২০১৬ ও ২০১৮ মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর আবার আগের ঠিকানায় ফিরেছেন বাঁহাতি এই পেসার।
লাহোর মোস্তাফিজকে কিনেছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে। তার যোগ দেওয়াতে কালান্দার্সের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হয়েছে। নিলামের আগে দলটি ইতোমধ্যে বেশ কয়েকজন মূল খেলোয়াড়কে রেখে দিয়েছে। সেই তালিকায় রয়েছেন অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি, টপ অর্ডার ব্যাটার আব্দুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা এবং মোহাম্মদ নাইম।
এর আগে গত মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। তবে আসন্ন মৌসুমের জন্য এই তিনজনের কাউকেই ধরে রাখেনি লাহোর।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial