স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা পড়লেন বৈষম্যবিরোধীর নেতাকর্মীরা
বাংলা ডেস্কঃ চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও দলটিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ’ শিরোনামে এ কর্মসূচিতে অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতীকী গায়েবানা জানাজা পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

