ঈশ্বরদীতে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ১০ লাখ ৭০ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার \ ঈশ্বরদীতে ডিবি পুলিশ পরিচয়ে চাল ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ ৭০ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভুক্তভোগী জয়নাল আবেদীন (৬১) কর্তৃক ঈশ্বরদী থানায় দায়েরকৃত মামলা সুত্রে এ তথ্য জানাগেছে।

এর আগে বুধবার রাতে টাঙ্গাইলের করোটিয়া বাইপাস এলাকায় হ্যান্ডকাপ পড়িয়ে চোখ মুখ বাঁধা অবস্থায় ব্যবসায়ী জয়নালকে ফেলে দেয়া হয়। পরে স্থানীয় এক ভ্যান চালকের মোবাইল নিয়ে তার ছেলেকে খবর দিলে তার বড় ছেলে জহুরুল তাকে বাড়িতে নিয়ে আসে।

পুলিশ জানায়, বুধবার অগ্রণী ব্যাংক দাশুড়িয়া শাখা থেকে ১০ লাখ ৭০ হাজার টাকা তুলে ব্যবসায়ী জয়নাল আবেদীন উত্তরা ব্যাংক ঈশ্বরদী শাখায় জমা দিতে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথে চক নারীচা বাগবাড়িয়া আল্লার দান এগ্রো অটো রাইচ মিলের সামনে পৌঁছালে একটি সাদা মাইক্রোবাস তার গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ‘তই ধর্ষন মামলার আসামী’ বলে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

উপজেলা চালকল মালিক গ্রæপের সভাপতি জুলমত হায়দার জানান, ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করে অপরাধীদের দ্রæত গ্রেফতার করতে হবে। এ ঘটনার ফলে ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial